প্রায় সাত কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে এ প্রকল্প আর্সেনিক আক্রান্ত গোয়ালমারী ও সংলগ্ন পদুয়া ইউনিয়নের প্রায় সাড়ে সাত হাজার পরিবারের মধ্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে। প্রকল্পে পানির উৎস হিসেবে ব্যবহ্নত হবে মেঘনা নদীর পানি।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেডের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, ফ্রান্সের ভিওলিয়া ওয়াটারের প্রধান নির্বাহী কর্মকর্তা এনে'নি ফ্রেঁরো এবং গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক রুশো এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এর আগে মন্ত্রী উপজেলার গৌরীপুরে অবস্থিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং জুরানপুর হালিম এতিমখানা ও জুরানপুর মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শন করেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বসেই টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এখানে ব্লাড এনালাইজার, ওটি লাইট, এসি, আল্ট্রসনোগ্রাম মেশিন ও এক্স-রে মেশিন সরবরাহ ও মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
এছাড়া মন্ত্রী দাউদকান্দি উপজেলার শহীদনগরে নির্মাণাধীন ট্রমা সেন্টার পরিদর্শন করেন। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র : এসএনএন বিডি

No comments:
Post a Comment