গতকাল শনিবার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী চৌধুরী বাড়ি দাখিল মহিলা মাদরাসা মাঠে মাদরাসার বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ারুল নাসের। মাদরাসা অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মো. মহসিন সরকার, মো. রাশেদুল হক চৌধুরী, মো. রিয়াজুল হক চৌধুরী, দাউদকান্দি উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ খান, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন সরকার তরু, মো. ছিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন চিশতী, ইউনুস মাস্টার, ডা. নাসির উদ্দিন মিলন, জসিম হাসান, রাসেল ওসমান খান, আবুল কালাম ও মো. হযরত আলী মেম্বার। আলোচনা সভা শেষে উক্ত মাদ্রাসা থেকে বিগত দাখিল পরীক্ষায় জিপিএ-৫সহ শতভাগ পাসকৃত শিক্ষার্থী, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী এবং শিক্ষকমন্ডলীর মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
তথ্যসূত্র : দৈনিক সংবাদ
No comments:
Post a Comment