ব্রিজ সংস্কার না হওয়ায় বিকল্প পথে যোগাযোগ

চাঁদপুর-ঢাকার সহজ যোগাযোগের মাধ্যম সড়ক মতলব চিরারচর সড়কের ভেঙে যাওয়া গোয়ালমারী ব্রিজ এখনও মেরামত হয়নি। ফলে চাঁদপুর-মতলব-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কটির ভেঙে যাওয়া অংশে বর্তমানে বেইলি ব্রিজ স্থাপন করা হচ্ছে। আগামী ৪-৫ দিনের মধ্যে মেরামত করা সম্ভব হবে বলে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদ হোসেন জানিয়েছেন। উল্লেখ্য, বুধবার রাতে একটি মালবাহী ট্রাকসহ ব্রিজ ভেঙে পড়ে। জনগণকে ৫-৬ দিন এ সড়কের পরিবর্তে ঢাকা যাতায়াতের জন্য বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

তথ্যসূত্র : দৈনিক যুগান্তর

No comments:

Post a Comment