দাউদকান্দিতে এসিড সন্ত্রাসের শিকার ফারজানার দাফন সম্পর্ন ॥ জানাজায় মানুষের ঢল


দাউদকান্দি উপজেলার সোনাকান্দা ড. খন্দকার মোশাররফ হোসেন দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী এবং সোনাকান্দ্রা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারজানা আক্তারের দাফন সম্পর্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ফারজানার নিজ বাড়ী পাশে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মানবাধিকার সংগঠন, শিক্ষক, সাংবাদিক, চেয়ারম্যান, ছাত্রবৃন্দ সহ সকল শ্রেণীর হাজারো মানুষ অংশ গ্রহণ করেন। দাউদকান্দি উপজেলা সহ আশেপাশের উপজেলা থেকেও বিভিন্ন শ্রেণীর লোকজন জানাজায় অংশ গ্রহন করেন। ফারজানাকে শেষ বারের মত একটি বার দেখতে পুরুষদের পাশাপাশি হাজার হাজার নারী ও শিশু তার বাড়ীতে ভিড় জমায়। এদিকে ফারজানার মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে এলাকাবাসী সোচ্চার। ফারজানার পরিবার ও এলাকাবাসী জোর দাবি জানিয়েছে মূল আসামীসহ সকল আসামীদের ফাঁসির। উল্লেখ্য প্রেমের প্রস্তাবে রাজি না হত্তয়ায় গত ১২ নভেম্বর ভোররাতে দাউদকান্দি উপজেলার পদুয়ার ইউনিয়নের সোনাকান্দা গ্রামে মাদ্রাসার ছাত্রী ফারজানা আক্তার (১৫), তার বোনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ফয়সাল মাহমুদ (১০) এবং কাজের মেয়ে খাদিজা আক্তারকে (১৭) ঘরে ঘুমন্ত অবস্থায় দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জামালকান্দি গ্রামের কালু মিয়ার পুত্র বখাটে সাদ্দাম হোসেন (২২) সহ বখাটেরা এসিড নিক্ষেপ করে। দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর গত সোমবার ফারজানা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

- অননিউজ

No comments:

Post a Comment